আমাদের সম্পর্কে

আমেরিকান বাংলা নিউজ সম্পর্কে

American Bangla News (americanbanglanews.com) একটি আমেরিকা ভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম। দেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ সংবাদ, চলমান ঘটনা এবং জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য দ্রুত, নির্ভুল ও দায়িত্বশীলভাবে পাঠকের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে আমাদের পথচলা।

আমরা বিশ্বাস করি, বস্তুনিষ্ঠ ও বিশ্বাসযোগ্য সংবাদ একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্যের যথার্থতা, নিরপেক্ষতা এবং সাংবাদিকতার নৈতিক মান বজায় রাখাকে American Bangla News সর্বোচ্চ গুরুত্ব দেয়।

আমাদের লক্ষ্য

আমেরিকার রাজনীতি, অর্থনীতি, জাতীয় ও আন্তর্জাতিক বিষয়াবলি, প্রবাস, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, খেলাধুলা, বিনোদন ও জীবনযাপনসহ বিভিন্ন ক্ষেত্রের গুরুত্বপূর্ণ সংবাদ ও তথ্য পাঠকের কাছে সহজ ও বোধগম্যভাবে তুলে ধরাই আমাদের লক্ষ্য।

আমেরিকার পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত বাংলা ভাষাভাষী পাঠকদের সঙ্গে দেশের সংযোগ আরও দৃঢ় করতেও আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের অঙ্গীকার

American Bangla News গুজব, বিভ্রান্তিকর তথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ থেকে দূরে থেকে যাচাই করা তথ্য প্রকাশে সচেষ্ট। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল থেকে স্বাধীন ও পেশাদার সাংবাদিকতার চর্চা করাই আমাদের অঙ্গীকার।

পাঠকের আস্থা আমাদের সবচেয়ে বড় শক্তি। পাঠকের মতামত, পরামর্শ ও গঠনমূলক সমালোচনাকে গুরুত্ব দিয়ে একটি আধুনিক, নির্ভরযোগ্য ও পাঠকবান্ধব বাংলা সংবাদমাধ্যম হিসেবে এগিয়ে যেতে চাই আমরা।

সম্পাদকীয় দায়িত্ব

প্রকাশক ও প্রধান সম্পাদক: মোঃ আবুল বাশার
সম্পাদক: মীর মেহেদি হাসান

ওয়েবসাইট: americanbanglanews.com

American Bangla News — সংবাদে সত্য, তথ্যে আস্থা।